দৈনিক সংবাদ দিগন্ত

স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের সহায়তা চায় বাংলাদেশ

ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান ও স্যাটেলাইট প্রযুক্তিতে বাংলাদেশ ও ফ্রান্সের সহযোগিতা আরও বিস্তৃত হতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের পরিকল্পিত আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রকল্পে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, ভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে আর্থ অবজারভেশন স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সরকার দেশের প্রয়োজন আরো পড়ুন , বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ সেবায় বিশেষ প্রস্তুতিবিবেচনায় একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এবং আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে।তিনি আরও বলেন, স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।জবাবে ফ্রান্সের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত ফ্রান্স।রাষ্ট্রদূত বলেন, এই প্রযুক্তি কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমি ও নগর পরিকল্পনা, সীমান্ত নিরাপত্তা এবং সামুদ্রিক নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও আগ্রহী ফ্রান্স।বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-ফ্রান্সের বিদ্যমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের সহায়তা চায় বাংলাদেশ