দৈনিক সংবাদ দিগন্ত

নতুন বছরের শুরুতে নতুন বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী। কাজের বাইরেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রে। তবে নতুন ছবির পরিবর্তে গত বেশ কিছুদিন ধরে মডেলিং, ব্র্যান্ড প্রমোশন নিয়েই ব্যস্ত তিনি। যদিও কয়েকদিন আগে ‘আধাখানা চাঁদ’ গানের শুটিং শেষ করেছেন অভিনেত্রী। জানা গেছে, ২০২৪ সালের শেষ দিকে জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ ছবির শুটিং শুরু হয়। কয়েক দফা করে শুটিং হলেও গানের শুটিং বাকি রয়ে যায়। সেটাই শেষ করলেন অভিনেত্রী। আরো পড়ুন , পুনরায় সিনেমায় জুটি বাঁধছেন দেব ও শুভশ্রীসিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। এ ছাড়া গত বছর নভেম্বরের দিকে জাহিদ হোসেনের নির্মাণে আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে ‘ঢাকাইয়া দেবদাস’ নামে একটি ছবির কাজ শুরু করেছেন বুবলী, যেটার শুটিং এখনো চলছে। অন্যদিকে ছোট পর্দার অভিনেতা আবদূর নূর সজলের বিপরীতে ‘শাপলা শালুক’ নামের ছবির কাজও শেষ করেছেন তিনি। তবে এর বেশির ভাগ ছবিই মুক্তি পাবে নতুন বছরে। বুবলী বলেন, বিভিন্ন কারণে আমর একাধিক ছবি চলতি বছর মুক্তি পায়নি। সেগুলো মুক্তি পাবে নতুন বছরে। 

নতুন বছরের শুরুতে নতুন বুবলী