গাইবান্ধায় এসএসসি পরীক্ষার আগের রাতে চরম অনিশ্চয়তায় পড়েছে অধিক সংখ্যাক শিক্ষার্থী। অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ের মধ্যেও অনেক পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র (এডমিট কার্ড) হাতে পায়নি। এতে করে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা এবং স্থানীয়রা।রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে তাদের দাবি জানায়। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।আরও পড়ুন, কড়া নিরাপত্তার চাদরে সিলেটজুড়ে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৮৯ হাজারের বেশিশিক্ষার্থীদের দাবি, একটি বছরের কঠোর পরিশ্রম ও প্রস্তুতি এখন অনিশ্চয়তার মুখে। পরীক্ষার ঠিক আগমুহূর্তে প্রবেশপত্র না পাওয়ায় তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দ্রুত সমস্যা সমাধান করে প্রবেশপত্র সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।আরও পড়ুন, ফকিরহাটে র্যাবের অভিযান ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তারশিক্ষার্থীদের একটাই প্রশ্ন— “আমাদের ভবিষ্যতের দায়ভার কে নেবে?”
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।