বাংলা ১২ মাসের নাম বলতে গিয়ে বিভ্রান্ত ডাকসু নেতা মোসাদ্দেক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বলেছেন, বাংলা ১২ মাসের নাম কি? আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্র... হয়েছে? হয়েছে? ফাল্গুন, ১২টা হয়েছে? মোসাদ্দেক বলেন, বাংলা সাহিত্যের একজন বিজ্ঞ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী একটি বই লিখেছিলেন। একটি প্রবন্ধ লিখেছিলেন, যে প্রবন্ধের নাম তিনি দিয়েছিলেন 'তৈল'। এই 'তৈল' প্রবন্ধের আলোকে কতভাবে তৈল দেওয়া যায় তা নিয়ে লেখা।আরও পড়ুন, আসছে ঈদেও তুষিমোসাদ্দেক বলেন, কিছু বিষয় আছে যেটি হরপ্রসাদ শাস্ত্রী লিখে দিতে পারেননি, কিন্তু এদেশের মানুষ তৈলশিল্পকে উন্নতির শিখরে নিয়ে যেতে যেতে তারা এগুলো আবিষ্কার করে ফেলেছে। সমাজের কিছু মানুষের মধ্যে একটি মানসিকতা দেখা যায়, যেটি তাদেরকে কিছু কিছু হাসিল করতে চায়। আরও পড়ুন, কোটি কোটি আয় সত্ত্বেও কেন ছোট ফ্ল্যাটে থাকেন সালমান খান?মোসাদ্দেক আরও বলেন, পহেলা বৈশাখ হচ্ছে কখনো কৃষকের চোখের জল, কখনো কৃষকের মুখের হাসি। ১২ মাসের নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্র... হয়েছে? হয়েছে? ফাল্গুন, ১২টা হয়েছে?