দৈনিক সংবাদ দিগন্ত

এনভিডিয়া প্রধানের বিষয়ে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে চীনের গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিষয়টি তাঁর প্রশাসন অত্যন্ত সতর্কতার সঙ্গে তদন্ত করছে। শনিবার (৩১ অক্টোবর) ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার সতর্ক অবস্থানে রয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, সিঙ্গাপুরভিত্তিক একটি ডেটা সেন্টার প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট চীনা এক নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন তথ্য বেইজিংয়ের কাছে পাচার করছিলেন। তবে চীন এ প্রতিবেদনকে ‘ভিত্তিহীন জল্পনা’ বলে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প বলেন, জেনসেন হুয়াংয়ের প্রতি তাঁর যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। নির্দিষ্ট ঘটনাটি সম্পর্কে আগে অবগত না থাকলেও তিনি আশা করেন, হুয়াং ভালো থাকবেন। তাঁকে মেধাবী ও অসাধারণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার মেধাবী নাগরিকদের সুরক্ষা দিতে চায়।আরও পড়ুন,সরকার গঠনে নেতানিয়াহুর নতুন কৌশল, ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আইজেনকোটকেএ ঘটনায় হুয়াংকে উপদেষ্টা হিসেবে বহাল রাখা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিপরীত কোনো তথ্য না পাওয়া পর্যন্ত তিনি হুয়াংকে দায়িত্বে রাখতে চান। তাঁর ভাষ্য, এখন পর্যন্ত হুয়াংকে তিনি স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবেই পেয়েছেন। তবে বিষয়টি বেশ জটিল বলেও মন্তব্য করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিনির্ধারণে জেনসেন হুয়াং ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। গত মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে ট্রাম্পের বেইজিং সফরসঙ্গী প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের মধ্যেও ছিলেন তিনি। তাইওয়ানে জন্ম নেওয়া জেনসেন হুয়াং চীনে এনভিডিয়ার তৈরি চিপ ব্যবহারের পক্ষে অবস্থান নিয়ে আসছেন। অন্যদিকে, নিজস্ব সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী চিপ প্রযুক্তির উন্নয়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। এ প্রেক্ষাপটে গুপ্তচরবৃত্তির অভিযোগটি যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এনভিডিয়া প্রধানের বিষয়ে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র