ফিরছেন প্রিয়াঙ্কা
টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ব্যক্তিগত জীবনের গভীর শোকের পর আবারও কাজে ফিরেছেন। স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর পর এটাই তার প্রথম প্রকাশ্য প্রজেক্টে অংশগ্রহণ।আগামী ১২ জুন ওটিটিতে মুক্তি পাচ্ছে বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত প্রথম ওয়েব সিরিজ ‘তারকাটা’। মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে জোর প্রচারণা কার্যক্রম।সম্প্রতি সিরিজটির এক প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত হন কলাকুশলীরা। সেখানে সাদা শাড়ি ও মানানসই সাজে নজর কাড়েন প্রিয়াঙ্কা সরকার। ব্যক্তিগত শোককে আড়াল করে হাসিমুখে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।অনুষ্ঠানে সহশিল্পীদের সঙ্গে আড্ডা ও ট্রেলার প্রদর্শনীতে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।আরও পড়ুন , ভুয়া গ্রেফতারের ক্ষুব্ধ মিমিএক পর্যায়ে মজার ছলে প্রশ্ন করা হয়, বাস্তব জীবনেও তিনি কখনো ‘তারকাটা’ হয়ে যান কিনা। উত্তরে প্রিয়াঙ্কা বলেন, প্রচণ্ড গরমে, ক্ষুধার্ত থাকলে বা নিজের জন্য সময় না পেলে তিনি নিজেকে ‘তারকাটা’ অনুভব করেন।তিনি আরও বলেন, এখন নিজের জন্য একটু একা সময় দরকার, আর সেই সময় কী করলে মন ভালো থাকে তা বোঝার চেষ্টা করেন তিনি। তার ভাষায়, “কাটা তারগুলো আবার জোড়া লাগাই নিজের মতো করে।”প্রচার অনুষ্ঠানে তিনি তার ছেলে সহজকে নিয়েও কথা বলেন। প্রিয়াঙ্কা জানান, ছেলে সহজ তার জীবনের বড় অনুপ্রেরণা এবং তাকে এগিয়ে যেতে সাহায্য করে।সব মিলিয়ে ব্যক্তিগত শোকের মধ্যেও নতুন প্রজেক্ট ও প্রচারণায় প্রিয়াঙ্কা সরকারের উপস্থিতি টলিউড অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।