আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৮ দিনের ছুটির সুযোগ
আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা চার দিন করে দুই দফায় মোট আট দিনের ছুটি উপভোগের সুযোগ। তবে এই সুবিধা পেতে মাঝের কর্মদিবসে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে হবে।সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, প্রথম দফায় আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এরপর ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৫, ৬, ৭ ও ৮ আগস্ট—মোট চার দিনের টানা ছুটি উপভোগ করা সম্ভব হবে।আরও পড়ুন, আগামী সপ্তাহেই কমতে পারে গ্যাস সংকট, দুঃখ প্রকাশ জ্বালানি প্রতিমন্ত্রীরদ্বিতীয় দফায় ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এর পরের দিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে ২৬, ২৭, ২৮ ও ২৯ আগস্ট—আবারও চার দিনের টানা ছুটি মিলবে।ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিসে ছুটি পালন করা হয়ে থাকে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ইন্টারনেটসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।এ ছাড়া ব্যাংক ও আদালতের ছুটির বিষয়ে যথাক্রমে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট পৃথকভাবে সিদ্ধান্ত জানাবে।