দৈনিক সংবাদ দিগন্ত

শঠিবাড়ীতে বহুল প্রতীক্ষিত ফুট ওভারব্রিজ নির্মাণকাজের উদ্বোধন: দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের পথে

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বন্দরে বহুল কাঙ্ক্ষিত ফুট ওভারব্রিজ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। ঢাকা–রংপুর মহাসড়কের অত্যন্ত ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ এই এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয়দের নিরাপদ পারাপারের দাবি ছিল। অবশেষে সেই প্রত্যাশার বাস্তবায়নের পথে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নির্মাণকাজ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী। তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি ও এলাকার মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এই গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আরও পড়ুন, পাঁচবিবিতে পানিতে ডুবে কাউসার নামে ৪ বছরের শিশুর মৃত্যুএ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ, রংপুর জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক  মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয়দের প্রত্যাশা, ফুট ওভারব্রিজটি নির্মাণ সম্পন্ন হলে শঠিবাড়ী বন্দরে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া এই প্রকল্পকে এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শঠিবাড়ীতে বহুল প্রতীক্ষিত ফুট ওভারব্রিজ নির্মাণকাজের উদ্বোধন: দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের পথে