দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আলোচনায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও নতুন করে আইনি জটিলতায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটি শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও বিভিন্ন কারণে একাধিকবার তা পিছিয়ে যায়।আরও পড়ুন , আজ রাতে শহীদ মিনারে কারিনা কায়সারের জানাজাসাম্প্রতিক সময়ে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেন অভিনেত্রী নাবিলা, যা আবারও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করে। তবে ঠিক সেই সময়েই নতুন করে আইনি জটিলতা দেখা দেয়।জানা গেছে, সিনেমার সহপ্রযোজক তরুণ মজুমদার আদালতের দ্বারস্থ হয়েছেন, যার ফলে মুক্তি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।এদিকে অভিনেত্রী নাবিলা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন, সমস্যা সমাধানের পরই পোস্টার প্রকাশ করা হয়েছে এবং নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাবে বলে তিনি আশাবাদী।তিনি আরও বলেন, দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ফেরা তার জন্য আনন্দের হলেও কিছুটা নার্ভাসনেসও রয়েছে।সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ অনেকে।আরও পড়ুন , ঈদে অভিষেক মিথিলার