বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের গাছা থানা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল, শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে মহানগরীর ভুসির মিল এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোর্ডবাজার হয়ে পুনরায় ভুসির মিল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আরও পড়ুন,গাজীপুরে ভুয়া ডিবি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ কর্মসূচিতে গাছা থানা যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মহাসড়ক ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে। সমাবেশে মো. সাব্বির হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন। দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই এ সংগঠনের অন্যতম প্রধান অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চান তাঁরা। আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখাই তাঁদের লক্ষ্য। অনুষ্ঠানে গাছা থানা যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।