পাঁচবিবিতে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ খাদ্য উৎপাদনমুখী কৃষি ব্যবস্থা গড়ে তুলতে জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জহির রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ।আরও পড়ুন , মেহেরপুরে স্ত্রীর সামনে রিকশাচালককে কুপিয়ে হত্যা, খালাতো ভাই পলাতকবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার অনিরুদ্ধ দাস এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন।কংগ্রেসে প্রায় ৭০ জন প্রান্তিক কৃষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞরা নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি পণ্যের মান উন্নয়ন, বিভিন্ন গ্যাপ ক্রপ উৎপাদন প্রক্রিয়া, ক্ষতিকর পোকামাকড় দমন এবং জৈব ও অজৈব সার ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এ সময় অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে স্থাপিত বিভিন্ন কৃষিপণ্য ও সারের ওপর “উত্তম কৃষি চর্চা” বিষয়ক দুটি স্টল পরিদর্শন করেন।আরও পড়ুন , কালীগঞ্জে বিদ্যুতের খুঁটি ধসে সড়কে, অটোরিকশা চাপা পড়ে শিক্ষক নিহত