কঠিন লড়াই শেষে ফ্রান্সের জয়, কোয়ার্টারে প্রতিপক্ষ মরক্কো
কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে প্যারাগুয়ের সংগঠিত রক্ষণ ও শারীরিক ফুটবলের সামনে দীর্ঘ সময় গোলের দেখা পায়নি ফরাসিরা।বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় ফ্রান্স।আরও পড়ুন, বিশ্বকাপে শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, জমজমাট নকআউট লড়াই শুরু আজ শেষ পর্যন্ত ম্যাচের ৭০তম মিনিটে বদলি খেলোয়াড় দেজিরে দুয়ের অর্জন করা পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে জয়ের ব্যবধান গড়ে দেন এমবাপ্পে।একমাত্র এই গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স। এই জয়ের ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী শুক্রবার রাত ২টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।