দৈনিক সংবাদ দিগন্ত

চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা সম্পন্ন, বিক্রি আড়াই কোটির বেশি টাকার চারা

দেশের ঐতিহ্যবাহী চট্টগ্রামের লালদিঘী ময়দানে চট্টগ্রাম উত্তর বনবিভাগ কতৃক আয়োজিত ১৫ দিন ব্যাপী বৃক্ষ মেলা  সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের  মধ্য দিয়ে  উক্ত মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ হয়।  এবারে ৩ লাখ ১০ হাজারের মত বিবিধ প্রজাতির চারা বিক্রয় হয়েছে বলে জানা যায়।  প্রসঙ্গত  জনস্বার্থ  নার্সারী মালিক সমিতির অবেদনের পরিপ্রেক্ষিতে আবার  আরও ৫ দিন বৃদ্ধি করায়  এই মেলা  ৩০ আগষ্ট ২০২৬ পর্যন্ত  থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র সভাপতিত্বে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন। এতে সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, চট্টগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি  হিসেবে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, আরও  পড়ুন, খাগড়াছড়িতে জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশ ও মতবিনিময় সভাবন ব্যবহারিক বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, ব্যবস্হাপনা ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা  মোহাম্মদ হোছাইন, চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা  মোহাম্মদ সোহেল রানা প্রমুখ। মেলা গত ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ আগস্ট শেষ হয়েছে। এবারের বৃক্ষ মেলায় ১৪ দিনে ৩ লক্ষ ১০ হাজার ৫০০ টি বিভিন্ন জাত ও প্রজাতির চারা বিক্রয় করে ২ কোটি ৫১ লক্ষ ৫০ হাজার টাকার বেশি চারা বিক্রি হয়েছে।বৃক্ষমেলায় ৫৪ টি নার্সারী স্টল ও বিভিন্ন সরকারী এবং  স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে। মেলায় লাখ টাকা দামের বনসাঁই থেকে শুরু করে ১০-২০ টাকা দামের বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ওষুধী ও শোভাবর্ধণকারী বৃক্ষের চারা বিক্রি হয়। মান সম্মত চারা বিক্রি ও সবথেকে বেশি বিক্রিত ৩ টি স্টলকে ১ম, ২য় ও ৩য় স্থানে পুরষ্কৃত করা হয়েছে। মেলা উদ্বোধনের পর থেকে সমাপনী দিন পর্যন্ত বৃক্ষপ্রেমি মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে এবারের বৃক্ষ মেলা। উল্লেখ্য নার্সারী মালিক সমিতির অবেদনের প্রেক্ষিতে মেলা আরও ৫ দিন বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে। মেলা চলবে ৩০ শে আগষ্ট/ ২০২৬ পর্যন্ত  থাকবে বলে জানা গেছে ।

চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা সম্পন্ন, বিক্রি আড়াই কোটির বেশি টাকার চারা