দৈনিক সংবাদ দিগন্ত

ফাল্গুন ও ভালোবাসা দিবসে মিষ্টি উপহার টিফিন বক্স

এদেশে ‘খেয়েছো?’, ‘খেয়েছেন?’ বা ‘খেয়েছিস?’ নিয়মিত ও প্রচলিত শব্দ। খুব সাধারণ মনে হলেও এই শব্দের দ্যোতনায় লুকিয়ে আছে ভালোবাসা ও যত্ন। নির্মাতা রাকায়েত রাব্বি মনে করেন, ওই শব্দগুলো ভালোবাসা বা যত্নের অন্যতম অনুবাদ। এমন ভাবনা থেকে তিনি নির্মাণ করেছেন কনটেন্ট ‘টিফিন বক্স’। কাহিনীচিত্রে নির্মাতা খাবারকে অনুষঙ্গ করে দৃশ্যকাব্যে অনুবাদ করেছেন ভালোবাসাকে। আসছে ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পাচ্ছে এই চরকি ফ্ল্যাশ ফিকশন কনটেন্ট। ১০ই ফেব্রুয়ারি থেকে সীমিত দৈর্ঘ্যের কাহিনীচিত্রটি দেখা যাবে চরকিতে। রাকায়েত রাব্বির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- রুকাইয়া জাহান চমক, প্রান্তর দস্তিদার। আরো পড়ুন , নির্মাতা বলেন, খাবার বা টিফিন বক্সের মাধ্যমে প্রেমের গল্প বলাটা খুব নতুন কিছু নয়, কিন্তু বাঙালি সংস্কৃতিতে ‘খাওয়ানো’ বা ‘খাবার ভাগ করে নেয়া’ হলো ভালোবাসার সবচেয়ে আদিম ও বিশুদ্ধ প্রকাশ বা বলতে পারেন এর বিকল্পও নেই। আমি এই গল্পে টিফিন বক্সকে কেবল মাধ্যম হিসেবে ব্যবহার করিনি বরং এটি গল্পের নাগরিক জীবনকে এক স্বপ্নের জগতে নিয়ে যেতে সাহায্য করে। খাবারের ব্যাপার যখন আছে, গল্পের চরিত্রদের রান্নাও করিয়ে থাকতে পারেন পরিচালক। অভিনেতা প্রান্তর দস্তিদার জানালেন, হ্যাঁ, তাকে রান্না করিয়েছেন নির্মাতা অর্থাৎ তাকে একজন দক্ষ রন্ধনশিল্পী হিসেবে দেখা যাবে ‘টিফিন বক্স’-এ। তিনি বলেন, চরিত্রটি রান্না করতে ভালোবাসে, মানুষকে খাওয়াতে ভালোবাসে। অর্থাৎ চরিত্রটি সার্ভ করতে ভালোবাসে। আর ভালোবাসাটাও তো সার্ভ করার মতোই ।

ফাল্গুন ও ভালোবাসা দিবসে মিষ্টি উপহার টিফিন বক্স