চট্টগ্রামে আমানতকারীদের বিক্ষোভ: টাকা ফেরত ও ‘হেয়ার কাট’ বাতিলের দাবি
চট্টগ্রামে একীভূতকরণ প্রক্রিয়াধীন পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা জমাকৃত অর্থ ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।বুধবার (৬ মে) বেলা ১১টা থেকে বাংলাদেশ ব্যাংক-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও মিছিল করেন তারা।বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের জমাকৃত অর্থ আটকে রয়েছে। ফলে প্রয়োজনের সময় টাকা তুলতে না পেরে পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়ছেন তারা।বিক্ষোভকারীরা জানান, ঈদুল আজহা সামনে থাকায় কোরবানির প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন অনেকেই।আরও পড়ুন , মাদারীপুরের কালকিনি খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতিবিক্ষোভকারীদের দাবি, আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, উত্তোলনের সীমাবদ্ধতা তুলে নিতে হবে এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করতে হবে। একইসঙ্গে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংককে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।উল্লেখ্য, তারল্য সংকট ও অনিয়মের কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় রয়েছে।এর আগে চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকাতেও আমানতকারীরা বিক্ষোভ এবং ব্যাংক শাখায় তালা দেওয়ার কর্মসূচি পালন করেন।বিক্ষোভ চলাকালে পুলিশ বাধা দিলে একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।আরও পড়ুন , মাদারীপুরের কালকিনি খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবকে অব্যাহতি