রাজধানীর রামপুরায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ। শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীত সড়কে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলিগুলো তার মাথা ও শরীরে লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আরও পড়ুন , শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২ পুলিশ সদস্য, অভিযুক্তরা গ্রেপ্তারপরে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।হাতিরঝিল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।পুলিশ সূত্রে জানা যায়, কাইল্যা পলাশ দীর্ঘদিন ধরে রামপুরা-হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি ছিলেন। চলতি বছরের মে মাসে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি এলাকায় বসবাস করছিলেন।এদিকে প্রকাশ্যে এই গুলির ঘটনায় রাজধানীতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হামলার পেছনে পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।