দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

রামপুরায় প্রকাশ্যে গুলিতে ‘কাইল্যা পলাশ’ গুরুতর আহত, আইসিইউতে চিকিৎসাধীন

প্রকাশ্যে গুলিতে ‘কাইল্যা পলাশ’ গুরুতর আহত

রাজধানীর রামপুরায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ। শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীত সড়কে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলিগুলো তার মাথা ও শরীরে লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

আরও  পড়ুন , শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২ পুলিশ সদস্য, অভিযুক্তরা গ্রেপ্তার

পরে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।হাতিরঝিল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।পুলিশ সূত্রে জানা যায়, কাইল্যা পলাশ দীর্ঘদিন ধরে রামপুরা-হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি ছিলেন। চলতি বছরের মে মাসে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি এলাকায় বসবাস করছিলেন।এদিকে প্রকাশ্যে এই গুলির ঘটনায় রাজধানীতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হামলার পেছনে পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় : আইসিইউ প্রকাশ্যে গুলি কাইল্যা পলাশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রামপুরায় প্রকাশ্যে গুলিতে ‘কাইল্যা পলাশ’ গুরুতর আহত, আইসিইউতে চিকিৎসাধীন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

রাজধানীর রামপুরায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ। শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীত সড়কে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলিগুলো তার মাথা ও শরীরে লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

আরও  পড়ুন , শেরেবাংলা নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২ পুলিশ সদস্য, অভিযুক্তরা গ্রেপ্তার

পরে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।হাতিরঝিল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।পুলিশ সূত্রে জানা যায়, কাইল্যা পলাশ দীর্ঘদিন ধরে রামপুরা-হাতিরঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি ছিলেন। চলতি বছরের মে মাসে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি এলাকায় বসবাস করছিলেন।এদিকে প্রকাশ্যে এই গুলির ঘটনায় রাজধানীতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, হামলার পেছনে পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত