দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গুলি, আহত ১; অস্ত্রসহ আটক ১

কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গুলি

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মইন উদ্দিন নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।রোববার বেলা সাড়ে ১১টার দিকে আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে গুলিতে আহত হন মইন উদ্দিন।

আরও পড়ুন , ফরিদপুরের নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আহত মইন উদ্দিনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে জিয়াউল হক নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম হত্যা মামলায় হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় এলোপাতাড়ি গুলি ছোড়া হয়।ঘটনার পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত অন্যদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : গুলিবিদ্ধ আদালত প্রকাশ্যে গুলি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গুলি, আহত ১; অস্ত্রসহ আটক ১

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মইন উদ্দিন নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।রোববার বেলা সাড়ে ১১টার দিকে আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে গুলিতে আহত হন মইন উদ্দিন।

আরও পড়ুন , ফরিদপুরের নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আহত মইন উদ্দিনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে জিয়াউল হক নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম হত্যা মামলায় হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় এলোপাতাড়ি গুলি ছোড়া হয়।ঘটনার পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত অন্যদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত