বোনের জানাজায় হাতকড়া পরে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা এলাকায় এক আবেগঘন ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয়রা।কারাবন্দি অবস্থায় থাকা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী-কে প্যারোলে মুক্তি দিয়ে তার বোনের জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে তাকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের নিরাপত্তায় তাকে নিজ গ্রাম ফুলপুরে নেওয়া হয়।আরো পড়ুন , সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার খেলাফত মজলিসের গণসমাবেশএর আগে মঙ্গলবার রাতে তার বড় বোন আফিয়া চৌধুরী নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।স্থানীয় সূত্র জানায়, জানাজায় অংশ নেওয়ার সময় তিনি হাতকড়া অবস্থায় ছিলেন। পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে তিনি আবেগঘন মুহূর্ত কাটান।তার ভাতিজা জানান, নির্ধারিত সময় শেষে পুলিশি নিরাপত্তায় তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।আসাদুজ্জামান চৌধুরী নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে একটি রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন।