দৈনিক সংবাদ দিগন্ত

রাজারবাগে বর্ণিল প্যারেড, পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। রোববার সকালে বার্ষিক পুলিশ প্যারেডের মাধ্যমে চারদিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।এবারের প্রতিপাদ্য— ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’।অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় জাতীয় সংগীত। এরপর পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।পরে একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন তিনি।এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।আরও পড়ুন , আপিল বিভাগে স্বস্তি পেলেন আইভী, বহাল থাকল হাইকোর্টের জামিনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ।সকাল ৯টার পর অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির।বর্ণাঢ্য এই আয়োজনে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অতিরিক্ত আইজিপি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আগামী ১৩ মে পর্যন্ত চলবে পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি।

রাজারবাগে বর্ণিল প্যারেড, পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান