দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১০, আহত বহু
দক্ষিণ লেবাননে পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। নাবাতিয়েহ জেলার কফর সির শহরে একটি হামলায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।আরও পড়ুন, লেবাননে ইসরায়েলি হামলা প্রাণ গেল ১৩ নিরাপত্তাকর্মীরএকই জেলার জেফতা শহরে আরেকটি হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের একজন সদস্য রয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তৌল শহরে আরেকটি হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।আরও পড়ুন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, শান্তি আলোচনায় উচ্চপর্যায়ের বৈঠক শুরুএ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।