জনগণের সেবায় মাঠে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার
নেত্রকোনা পৌরসভার প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই পৌর প্রশাসনকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসন হিসেবে গড়তে দিন-রাত কাজ করে যাচ্ছেন পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার। পৌরসভার প্রশাসক হিসেবে যোগদানের পর পরই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময়কালে দেখা গেছে নির্ভীক, নিরহংকার ও সদালাপী এই মানুষটির মনে রয়েছে নানান স্বপ্ন ও উদ্ভাবনী ভাবনা যা তিনি বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। সরকারের সকল এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি সমাজের সর্বশ্রেণী মানুষের সার্বিক কল্যাণে নিরন্তর ব্যস্ত থাকেন তিনি। ইতোমধ্যে তিনি ও তার টিম সারা পৌর এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। এছাড়াও সেবা গ্রহীতাগণ পৌর প্রশাসনের কোনো সেবা হতে বঞ্চিত হলেও অভিযোগ জানাতে পারেন পৌর প্রশাসকের মোবাইল নম্বরে। প্রশাসনের কিছু মানুষ নিজেদের কর্মগুনে জনমনে স্থান করে নিয়েছেন। তেমনি একজন নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার। প্রশাসনের কাজে তিনি যেমন দক্ষ তেমনি একজন মানবিক ব্যক্তিও। বর্তমান পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার নেত্রকোনা পৌরসভার প্রশাসক হিসেবে যোগদান করার পর তাঁর মানবিক মূল্যবোধ এবং কর্মদক্ষতায় নেত্রকোনা পৌরবাসি মুগ্ধ।নেত্রকোনা পৌরসভা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ তিনি কোনো ধরনের অন্যায়ের সাথে কখনো আপোস করেন নাই। তিনি আসার পর এই পৌরসভায় অনেক অবৈধ ব্যবসা-ই এখন বন্ধের পথে। কোনো বিশেষ প্রয়োজনে তাঁর সাথে দেখা করতে চেয়ে সুযোগ পাওয়া যায়নি এমন ঘটনা বিরল। সাক্ষাৎ প্রত্যাশী মানুষের কুশলাদি জিজ্ঞাসা করে তাদের সমস্যা বা দুর্ভোগের কার্যকর সমাধানে যথাসাধ্য চেষ্টা করা, অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তার কাজ। জানা যায়,নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার (১৯৮৩ সালের) ১লা জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শুক্তাগ্রাম এলাকার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে সরদার বাড়িতে পিতা আ. স. ম মঈনুদ্দিন সরদারের ঘর আলোকিত করে মাতা মমতাজ বেগমের কুল আলোকিত করে জন্মগ্রহণ করেন। তিনি নেত্রকোনা জেলায় স্হানীয় সরকারের উপপরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।আরও পড়ুন, রায়পুরাতে আমার কোন আত্মীয় নেই, সবাই আমার আপনজন: ওসি মজিবুর রহমানআরোও জানা যায়, তিনি (১৯৯৭ সালে) যশোর জিলা স্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক, এবং (১৯৯৯ সালে) যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক,ও (২০০৪ সালে) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক,এবং (২০০৫ সালে)ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং (২০২৩ সালে) এরাসমাস ইউনিভার্সিটি থেকে (উন্নয়ন অর্থনীতি) সার্টিফিকেট ডিপ্লোমা শেষ করেন।এরপর তিনি ২৯ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে (২০১১ সালে ১লা আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার, ও একেই বছর (৪ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার,এবং (২৭ আগস্ট ২০১৪ সালে) লক্ষীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার,এবং (২ নভেম্বর ২০১৪) সালে কুমিল্লার তিতাস উপজেলা সহকারি (ভূমি) কমিশনার,এবং (১৪ সেপ্টেম্বর ২০১৫) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ও (২১ আগস্ট ২০১৬ সালে) চট্টগ্রাম হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি,এবং (৬ এপ্রিল ২০১৭ সালে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার, ও (২ মে ২০১৭ সালে) নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার,এবং (৯ আগস্ট ২০২০ সালে) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক,এবং (২৭ জুন ২০২১ সালে) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে উপপরিচালক,এবং (১লা ফেব্রুয়ারী ২০২২ সালে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত কর্মকর্তা ও আশ্রয়ন প্রকল্পের সিনিয়র সহকারী সচিব,এবং (১১ নভেম্বর ২০২৩ সালে) জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এবং বর্তমানে (৭ জানুয়ারি ২০২৫ সাল থেকে) নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।আরও পড়ুন, মধ্যনগরে ডেভিল হান্ডের অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতারআরোও জানা যায় তিনি, (৮ জানুয়ারি ২০১৩ সালে) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি থেকে (আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্স) এবং (২ জুলাই ২০১৩ সালে) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (এফটিসি) এবং (১০ জানুয়ারি ২০১৬ সালে) বাংলাদেশ প্রশাসন ব্যবস্থাপনা ইনস্টিটিউট (বিয়াম) ফাউন্ডেশন থেকে ( গঙইওখঊ ঈঙটজঞ ঙচঊজঅঞওঙঘঝ) ও (২৭ নভেম্বর ২০১৬ সালে) বাংলাদেশ প্রশাসন ও ব্যবস্থাপনা ইনস্টিটিউট (বিয়াম) ফাউন্ডেশন থেকে সরকারি আর্থিক ব্যবস্থাপনা কোর্স,এবং (২০১৯ সালের ২৬ জুন) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট থেকে তানিয়া সরকার প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণ,এবং (২০২০ সালের ৩ মার্চ) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা থেকে ( টচঅতওখঅ চঅজওঝঐঅউ চখঅঘঘওঘএ অঘউ ঝঊজঠওঈঊ উঊখওঠঊজণ) প্রশিক্ষণ, এবং (২০১৭ সালের ১০ই জুলাই) (ঘঈএএ) ভারত থেকে (গওউ-ঈঅজঊঊজ ঞজঅওঘওঘএ চজঙএজঅগগঊ) সম্পন্ন করেন। নেত্রকোনা পৌরসভার প্রশাসক হিসেবে তিনি এই প্রতিনিধিকে বলেন, আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছি। স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।