দৈনিক সংবাদ দিগন্ত

সাভারে সাধারণ মানুষের জন্য নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন - রাসেল

সাভারে চলাচলের অনুপযোগী একটি রাস্তা  মেরামত করে তা চলাচলের উপযোগী করে দিলেন আগামী সাভার পৌরসভার নির্বাচনে ৮ নং ওয়ার্ডের  কাউন্সিলর প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম রাসেল । মঙ্গলবার ( ২৮ জুলাই ) সকালে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাভার - বিরুলিয়া রাস্তার পলুর মার্কেট এলাকায় এই রাস্তা মেরামতের কাজ করা হয় । রাস্তা মেরামতের কাজটি মোঃ রাশেদুল ইসলাম সম্পূর্ণ  নিজস্ব অর্থায়নে করেন । এসময় স্হানীয় মানুষ বলেন " দীর্ঘদিন ধরে পলুর মার্কেট থেকে ভিশন গার্মেন্টস পর্যন্ত প্রায় পাঁচশত ফুট রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত , ভাঙা ও একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পরে ছিল । আমরা সবাই এই বিষয়টি জনাব রাশেদুল ইসলামকে অবহিত করলে তিনি আমাদের এই রাস্তা ঠিক করে দিবেন বলে কথা দেন, তারই অংশ হিসেবে আজ এই রাস্তা মেরামত করা হয় । এর ফলে আমাদের সকলের অনেক উপকার হয়েছে এবং আমারা সহ এই রাস্তা দিয়ে যাতায়াত করা সকল মানুষ উপকৃত হলাম "।সাভার থেকে উত্তরা ও মিরপুরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হিসেবে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন এই সাভার - বিরুলিয়া রাস্তাটি ব্যবহার করে ।আরও  পড়ুন, ঈশ্বরদীতে ভুয়া ডিবি পরিচয়ে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার কিন্তু দীর্ঘদিন ধরে পলুর মার্কেট এলাকায় বড় বড় গর্ত ও রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের চলাচল ছিল অত্যন্ত কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ । জনদুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে রাসেল নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে ইট,বালু এবং খোয়া দিয়ে রোলারের মাধ্যমে সড়কটি মেরামত করেন । এর ফলে এলাকাবাসী ও পথচারীসহ সবাই  নিরাপদে চলাচল করতে পারবে । এসময় রাশেদুল ইসলাম রাসেল বলেন " দীর্ঘদিন ধরে পলুর মার্কেটের এই রাস্তাটির বেহাল অবস্থা । কয়েক দিন আগে এলাকার কিছু মানুষ আমার কাছে যায় এবং এই রাস্তার বেহাল দশার কথা বলে । পরবর্তীতে আমি নিজে এখানে আসি এবং রাস্তার খারাপ অবস্থা দেখে তা মেরামতের সিদ্ধান্ত নেই । তারই অংশ হিসেবে আজ এই রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করে দিলাম । জনগণের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ । মানুষের কল্যানে সব সময় নিজেকে নিয়োজিত রাখতে চাই । মানুষের যে কোন সমস্যায় আমি পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে হয় । সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারাজীবন মানুষের সেবা করতে পারি  " ।

সাভারে সাধারণ মানুষের জন্য নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন - রাসেল