দৈনিক সংবাদ দিগন্ত

শহীদ ওসমান হাদির সমাধিস্থলে উপস্থিত তারেক রহমান

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তার সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৬ মিনিটে তাকে বহনকারী গাড়িটি সেখানে পৌঁছায়  এসময় শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করবেন।তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন ।আরো পড়ুন , তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনাএদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। স্লোগানে স্লোগানে উজ্জীবিত নেতাকমীরা।  তারেক রহমানের আগমনকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিপরীত দিকে শাহবাগের দিক থেকেও রয়েছে এক স্তরের ব্যারিকেড।হাদির কবর জিয়ারতের পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশন করতে নির্বাচন কমিশন অফিসে যাবেন তারেক রহমান। 

শহীদ ওসমান হাদির সমাধিস্থলে উপস্থিত তারেক রহমান