ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে, যার অন্যতম হলো—নির্বাচনী প্রচারে পোস্টার নিষিদ্ধ করা।তিনি বলেন, নির্বাচনকে পরিচ্ছন্ন ও আধুনিক করতে কমিশন এ সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে।নির্বাচন কমিশনার আরও জানান, সংশোধিত বিধিমালায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান ব্যবস্থা বাতিল করা হবে এবং ইভিএম ব্যবহারের নিয়মও থাকছে না।স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণভাবে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। ফলে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।আরও পড়ুন , দেশজুড়ে ক্ষোভের পর রামিসা হত্যায় দ্রুত বিচার চার্জশিট প্রস্তুত রোববার : স্বরাষ্ট্রমন্ত্রীবর্তমানে নির্দলীয় প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতাও বাতিলের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাচন ছাড়া অন্যান্য স্তরে জামানতের পরিমাণ বাড়ানো হবে।তিনি জানান, প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের কোনো সুযোগ থাকছে না। পাশাপাশি ফেরারি আসামি এবং আইসিটি আইনে চার্জশিটভুক্ত ব্যক্তিরাও প্রার্থী হতে পারবেন না।নির্বাচন কমিশনার বলেন, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো বিধিমালা জুনের মধ্যে চূড়ান্ত করা হতে পারে।তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারের নিরপেক্ষতা, রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের কঠোর অবস্থান এবং নির্বাচনী কর্মকর্তাদের সততা—এই চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।সহিংসতা এড়াতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতা থাকবে, কিন্তু সংঘর্ষ নয়।আরও পড়ুন , দেশজুড়ে ভ্যাপসা গরম, ঈদের দিনও মিলছে না স্বস্তির খবর