সাভারের আশুলিয়ায় ডেকো গ্রুপের আগামী ফ্যাশন লিমিটেড কারখানার এক নারী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ও বিরোধের ঘটনা ঘটেছে। অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে সুমি আক্তার (২৭) নামের ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ হস্তান্তর নিয়ে স্বজনদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বিরোধ ও ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার কাঠগড়া এলাকার কারখানাটিতে এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার নীলফামারীর ডিমলা উপজেলার খোকড়াহাট এলাকার বজলুর মিয়ার মেয়ে। তিনি স্বামী সাজ্জাদ হোসেন ও দুই ছেলেকে নিয়ে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কারখানাটিতে সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুমি। পরে তাঁকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সুমির স্বামী সাজ্জাদ হোসেন জানান, এক সহকর্মীর ফোনে স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তিনি কারখানার গেটে যান। প্রথমে তাঁকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।আরও পড়ুন, ধ্যনগরে ৭ মাসেও ইউএনও পদায়ন হয়নি সময়মত মিলছেনা দাপ্তরিক সেবাপরে ভেতরে গিয়ে স্ত্রীকে অক্সিজেন লাগানো অবস্থায় দেখতে পান। এ সময় কয়েকজন তাঁর হাত-পা চেপে ধরে ছিলেন বলেও দাবি করেন সাজ্জাদ। তাঁর ভাষ্য, বিকেল ৫টার দিকে গাড়িতে করে সুমিকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে তাঁর স্ত্রী অসুস্থ ছিলেন না বলেও দাবি করেন তিনি।নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার আগেই সুমির মৃত্যু হয়েছিল। বিষয়টি তাঁদের না জানিয়ে মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তাঁরা। এ নিয়ে হাসপাতালে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে স্বজনদের বিরোধ দেখা দেয়।কারখানাটির ঊর্ধ্বতন কর্মকর্তা সুমন জানান, মরদেহ হস্তান্তর নিয়ে বিরোধের একপর্যায়ে নিহতের স্বজন ও সহকর্মীরা ক্ষুব্ধ হয়ে এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই কর্মকর্তাকে উদ্ধার করে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।