দৈনিক সংবাদ দিগন্ত

‘পেন গান’ আতঙ্কে রাজধানী: সহজে লুকানো যায়, বাড়ছে ঝুঁকি

ঢাকার অপরাধ জগতে একটি নতুন অস্ত্রের আগমন ঘটেছে, যাকে বলা হচ্ছে 'পেন গান'। এটি একটি ছোট আকারের আগ্নেয়াস্ত্র, যা দেখতে একটি কলমের মতো। এটি সহজে বহনযোগ্য এবং গোপনে লুকিয়ে রাখার সুবিধার কারণে অপরাধীদের কাছে জনপ্রিয় হচ্ছে।গত ৩ এপ্রিল পুরান ঢাকায় এক যুবদল নেতাকে গুলির ঘটনার তদন্তে নেমে পুলিশ এই অস্ত্রের সন্ধান পায়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মো. নাসিরুল ইসলাম বলেন, 'যুবদল নেতাকে গুলির ঘটনায় জড়িতরা সবাই তার ঘনিষ্ঠ হওয়ায় আসামিদের নাম-পরিচয় পেতে সমস্যা হয়নি। ঘটনার পর থেকে আমরা ছায়া তদন্ত করছিলাম।'আরও পড়ুন, রাজধানীর রোড ক্র্যাশে মৃতের অধিকাংশই পথচারীপুলিশ জানিয়েছে, পেন গানটি ৮০ হাজার টাকায় কেনা হয়েছে। এটি একটি ছদ্মবেশী আগ্নেয়াস্ত্র, যা দেখতে সাধারণ কলমের মতো। এর ভেতরে থাকে ছোট আকারের ফায়ারিং মেকানিজম। সাধারণত স্বল্প দূরত্বে গুলি ছোড়ার জন্য এটি ব্যবহৃত হয়।অোরও পড়ুন, শাহজালাল বিমানবন্দরে ৬০ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দআইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, এ ধরনের অস্ত্র বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা বা অনলাইন ব্ল্যাক মার্কেটের মাধ্যমে আসতে পারে। কিছু ক্ষেত্রে যন্ত্রাংশ আলাদাভাবে এনে দেশে সংযোজন করাও হতে পারে। এ বিষয়ে পুলিশ কাজ করছে, হয়ত আরও তথ্য বেরিয়ে আসবে।

‘পেন গান’ আতঙ্কে রাজধানী: সহজে লুকানো যায়, বাড়ছে ঝুঁকি