তিন ধাপে বাড়তে পারে পেনশন, আসছে নবম পে-স্কেল
উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে আসছে প্রস্তাবিত নবম পে-স্কেল। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা ও পেনশন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।আরও পড়ুন, পুলিশ বাহিনীর ওভারটাইম ভাতা ও পদোন্নতিতে নতুন নীতিমালার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীরসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পেনশনভোগীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে তিন ধাপে পেনশন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন পে-স্কেলও ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করছে সরকার।আরও পড়ুন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: সমাজকল্যাণমন্ত্রীপ্রস্তাব অনুযায়ী, আগামী অর্থবছরের বাজেটে এ খাতের আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার খসড়া বরাদ্দ রাখা হতে পারে। তবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করবে। আরও পড়ুন, বিতর্কিতদের পুনর্বাসনে উত্তাল পুলিশ প্রশাসন: পদায়ন ঘিরে ভেতরে-ভেতরে ক্ষোভসংশ্লিষ্টরা মনে করছেন, ২০২৮-২৯ অর্থবছরের আগে পুরোপুরি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের সামাজিক ও পারিবারিক প্রয়োজন বিবেচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।