দৈনিক সংবাদ দিগন্ত

দেশে পর্যাপ্ত ডিজেল ও পেট্রোল মজুত তেলের বাজার নিয়ন্ত্রণে : জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি বলেন, বর্তমানে ডিজেলের মজুত আছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন, অকটেন ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল ১৬ হাজার টন।মন্ত্রী জানান, এপ্রিলে আরও জ্বালানি আসছে। এছাড়া অবৈধ মজুদ রোধে ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান চালানো হয়েছে।আরো পড়ুন ,  ধানমন্ডি থেকে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে দুপুরে আদালতে তোলা হবে এই অভিযানগুলোতে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, সরকার এপ্রিল মাসে কোনো দাম বৃদ্ধি করেনি। মে মাসের দাম নিয়ে কাজ চলছে এবং প্রয়োজন হলে সরকার তা সমন্বয় করবে।

দেশে পর্যাপ্ত ডিজেল ও পেট্রোল মজুত তেলের বাজার নিয়ন্ত্রণে : জ্বালানিমন্ত্রী