দৈনিক সংবাদ দিগন্ত

সিলেট বিভাগে ১৪ ঘণ্টার পেট্রোল ধর্মঘট প্রত্যাহার পাম্পে স্বাভাবিক সরবরাহ শুরু

সিলেট বিভাগে ১৪ ঘণ্টা ধরে চলা পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট অবশেষে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় শাখা এই ঘোষণা দেয়।এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পাম্প মালিকদের ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ আলোচনার পর সংকট নিরসনে একমত হওয়ায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।আরো পড়ুন , কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ইয়াবার বড় চালান জব্দধর্মঘট চলাকালীন হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা চরম ভোগান্তির শিকার হন। অনেক পাম্পে দীর্ঘ লাইন ও যানজট তৈরি হয়, এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধও করেন।দুপুর ২টার পর সিলেটের পাম্পগুলোতে পুনরায় তেল বিক্রি শুরু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মালিক সমিতি ক্রেতাদের সংযত থাকার এবং অতিরিক্ত তেল মজুত না করার আহ্বান জানিয়েছে।

সিলেট বিভাগে ১৪ ঘণ্টার পেট্রোল ধর্মঘট প্রত্যাহার পাম্পে স্বাভাবিক সরবরাহ শুরু