দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তির খবর—সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী জাহাজ ‘ইউয়ান জিং হে’।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানায়, শুক্রবার সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থান নেয়। জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে জাহাজটিকে বার্থিং দেওয়া হচ্ছে।বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে ডলফিন জেটিতে ডিজেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আরো পড়ুন , চৈত্রের দাহে পুড়ছে দেশ ২২ জেলায় তাপপ্রবাহ ৪১ ডিগ্রি ছুঁতে পারে এ সময় বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং দ্রুত খালাস নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।এদিকে আজ রাতেই ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি তেলবাহী জাহাজ বন্দরে ভিড়বে। পাশাপাশি আগামীকাল শনিবার এলএনজি নিয়ে আরেকটি জাহাজ পৌঁছানোর সূচি রয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, এসব জ্বালানি চালান দেশে পৌঁছানোর ফলে বর্তমান সরবরাহ সংকট অনেকটাই কমবে এবং বাজারে স্বস্তি ফিরতে পারে।