পেট্রোলপাম্পে দীর্ঘ লাইনের নেপথ্যে চলছে তেল সিন্ডিকেট
খুলনার জ্বালানি তেলের বাজারে এখন অরাজক অবস্থা বিরাজ করছে। নগরীর পেট্রোলপাম্পগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইনের পেছনে সক্রিয় রয়েছে শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট। তারা কৃত্রিম সংকট তৈরি করে একাধিকবার তেল নিয়ে ড্রামে মজুত করছে এবং পরে লিটারপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশি দামে খুচরা বাজারে বিক্রি করছে।রোববার সকাল ১১টায় তেল দেওয়ার কথা থাকলেও ভোররাত থেকেই লাইনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। পেশাদার ‘তেল সংগ্রহকারী’রা এক পাম্প থেকে তেল নিয়ে অন্য পাম্পে গিয়ে পুনরায় লাইনে দাঁড়াচ্ছে।আরো পড়ুন , নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের যুবকে কুপিয়ে হত্যাপরিস্থিতি আরও জটিল হচ্ছে কারণ পাম্পে তেল থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা সাধারণ গ্রাহককে ফিরিয়ে দিচ্ছেন।সম্প্রতি খুলনার বিভিন্ন পাম্পে প্রশাসন পদক্ষেপ নিয়েছে। ফুলতলা উপজেলার একটি পাম্পে র্যাব-৬ জরিমানা করেছে, আর কাকন ফিলিং স্টেশনে পরিমাপে কম দেওয়ার কারণে জেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তবে সিন্ডিকেটের দৌরাত্ম্য এখনো চলছে, যা সাধারণ গ্রাহক ও পাম্প মালিকদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।