পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির উদ্যোগে সনাতন সমাবেশ অনুষ্ঠিত
আজ শুক্রবার ৬মার্চ বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির উদ্যোগে টিএমএসএস অডিটোরিয়ামে এক সনাতন সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা।আরো পড়ুন , ঝিনাইদহ বাস টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডবিশেষ অতিথি উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খাঁন রুবেল।সমাবেশে সভাপতিত্ব করেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ শ্রী পরিমল চন্দ্র দাস। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মলসহ শহর ও সদর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।