দৈনিক সংবাদ দিগন্ত

বিজিবির বাধায় ব্যর্থ পুশ-ইন, নারী-শিশুসহ ২১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশ-ইন নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ঠাকুরগাঁও ও পঞ্চগড় সীমান্তে শূন্যরেখায় দীর্ঘ সময় আটকে থাকার পর নারী, শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ ২১ জনকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ১১ জন প্রায় ৪৮ ঘণ্টা নোম্যান্সল্যান্ডে অবস্থান করেন। তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিয়ে যায়।অন্যদিকে পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তে আরও ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। আরও  পড়ুন, মির্জাপুরে প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, জনতার চাপে বিয়ের সিদ্ধান্তপ্রায় ৭০ ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর তাদেরও ফিরিয়ে নেয় বিএসএফ।বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে কঠোর নজরদারি এবং কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারও কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সেই চেষ্টা প্রতিহত করেছে বলে জানা গেছে।সীমান্তে যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের ঘটনা প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।আরও  পড়ুন, টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, প্রাণ গেল চারজনের

বিজিবির বাধায় ব্যর্থ পুশ-ইন, নারী-শিশুসহ ২১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ