দৈনিক সংবাদ দিগন্ত

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশী নাগরিককে হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ‘পুশইন’ (অনুপ্রবেশ) করানোর চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।(১২ জুন) সকাল ৯টার দিকে কসবা পৌর মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে জোটের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মুক্তমঞ্চে জড়ো হন।প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মো: মোবারক হোসাইন।তিনি বলেন, ‘বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি ভারতীয় সীমান্তে পুশইন ঠেকাতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সাহসী ভূমিকার জন্য আমরা তাদের অভিনন্দন জানাই। সীমান্তে অন্যায়ভাবে গুলি করে হত্যা ও পুশইন বন্ধের আন্দোলনে বাংলাদেশের ১৮ কোটি জনগণ ও ১১ দলীয় ঐক্য জোট সব সময় বিজিবির পাশে থাকবে।’আরও  পড়ুন, এনসিপির নবঘোষিত উপজেলা কমিটি প্রত্যাখ্যান, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনসভা শেষে যুব ও ক্রীড়া সম্পাদক কাজী সিরাজুল ইসলামের সঞ্চালনায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সীমান্ত হত্যা বন্ধ ও ভারতের একতরফা আগ্রাসী নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে কোনো ধরনের বিদেশী আগ্রাসন কিংবা জোরপূর্বক পুশইনের চেষ্টা দেশের জনগণ মেনে নেবে না।সভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি মুফতি আবু ইউসুফ মাহমুদী, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরীফ মুহাম্মদ আব্দুল বাতেন, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: শিবলী নোমানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ নুরুল আমিন, কসবা পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম সারোয়ার ও কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা।এছাড়া ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতা এস এম আজাদ মানিক, জামাল মিয়া, কবির আহমেদ, মাওলানা আক্তার হোসেনসহ জোটের বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল