দৈনিক সংবাদ দিগন্ত

মাদক পাচারে সহায়তার অভিযোগে দুই পুলিশ বরখাস্ত

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।(৯ জানুয়ারি) রাতেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ আহসান এবং কনস্টেবল আবু কাউছার।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর–সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে টহলরত অবস্থায় একটি পিকআপ ভ্যান আটক করেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। আরো পড়ুন , চান্দিনায় সড়ক দুর্ঘটনায় লাইনম্যান নিহতওই পিকআপে বিপুল পরিমাণ গাঁজা থাকলেও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে চালানটি জব্দ না করে ছেড়ে দেওয়া হয়।ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলার পুলিশ সুপারের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এসপি স্যারের নির্দেশে ঘটনার তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। শুক্রবার এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার পরই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে রাতেই সাময়িক বরখাস্ত করা হয়।’

মাদক পাচারে সহায়তার অভিযোগে দুই পুলিশ বরখাস্ত