দৈনিক সংবাদ দিগন্ত

মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন...বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের মেইন রোডে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এসআই ওসমান গনি স্ত্রী ও সন্তানকে নিয়ে বাজার শেষে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে পালিয়ে যায়।আরও পড়ুন, দূষণের তালিকায় ১৭ নম্বরে ঢাকা, তবে বায়ুমান এখন মাঝারিগুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার পিঠে ৪৩টি সেলাই দেন।তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই বলে মনে হচ্ছে না। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।পুলিশ কর্মকর্তার ওপর এই হামলার ঘটনায় রাজধানীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম