রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতেই তার এই সফর বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন।আরও পড়ুন, যুক্তরাজ্যের রিয়েলিটি শো ঘিরে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভও পুতিনের এই সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। চলমান বৈশ্বিক উত্তেজনা এবং ব্রিকস জোটের ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সফরকালে পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক বা পূর্ণাঙ্গ সফরসূচি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।আরও পড়ুন, মধ্যপ্রাচ্যে অনলাইন পোস্ট ঘিরে দমন-পীড়ন, বহু গ্রেপ্তার ও সাজানয়াদিল্লিতে অনুষ্ঠিত এবারের ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি এবং ভূরাজনৈতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আরও পড়ুন, ৬০ দিনের বদলে ৩০ দিন, বদলাচ্ছে থাইল্যান্ডের ভিসানীতিএদিকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হতে না হতেই আগামী ২০ মে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক দিনের এই সংক্ষিপ্ত সফরকে মস্কো ও বেইজিংয়ের নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।