দৈনিক সংবাদ দিগন্ত

পীর হত্যায় জামায়াত নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার

কুষ্টিয়ার দৌলতপুরে দরবার প্রধান পীর আব্দুর রহমান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ওঠা অভিযোগের ঘটনায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার বিকাল ৫টায় কুষ্টিয়া শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন। তিনি বলেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ খাজা আহমেদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে।আরো পড়ুন , সিদ্ধিরগঞ্জে গার্মেন্টকর্মী হত্যার প্রধান আসামি ‘কালু’ গ্রেফতারতার দাবি, খাজা আহমেদ এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। বরং দীর্ঘদিন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাকে মামলায় ফাঁসিয়েছে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জামায়াত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধী এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।দলের পক্ষ থেকে দাবি করা হয়, হামলার সময়ের ভিডিও ফুটেজে বিএনপির স্থানীয় কিছু নেতাকে দেখা গেছে বলেও তারা উল্লেখ করেন।এদিকে গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় একটি দরবার শরিফে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে দরবারের প্রধান পীর আব্দুর রহমান নিহত হন।

পীর হত্যায় জামায়াত নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার