দৈনিক গণমুক্তি পত্রিকার বাগেরহাট প্রতিনিধি সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নকীব আশরাফ আলীর দাফন সম্পন্ন হয়েছে ।শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।আরও পড়ুন, প্রথমবারের মতো একসঙ্গে ৯টি কবর খুড়ে কাজ করলেন মজুিবর, বারেক, রমজানএর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি স্বাস্থ্য বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা ও মানবিকতার জন্য তিনি এলাকায়আরও পড়ুন, সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকের সংঘর্ষে ২ চালকের মৃত্যুসবার কাছে সম্মানিত ছিলেন। মরহুম নকীব আশরাফ আলীর মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোক প্রকাশ করেছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়ামীন আলী, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান। এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয়রা জানান, নকীব আশরাফ আলী একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।