দৈনিক সংবাদ দিগন্ত

সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত সিরিজের সম্ভাবনা, পিছিয়ে যাচ্ছে আফগানিস্তান সফর

আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ। আর এই সিরিজের সম্ভাবনা তৈরি হওয়ায় পিছিয়ে যেতে পারে ভারত-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ।ক্রিকেটভিত্তিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল।প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১, ৩ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।অন্যদিকে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লিতে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল।আরও  পড়ুন, টি-টোয়েন্টিতে এক বছরে ২০০ রানের নতুন বিশ্বরেকর্ডকিন্তু বাংলাদেশ সিরিজের সূচির সঙ্গে আফগানিস্তান সিরিজের সময় মিলে যাওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।ভারতের মাটিতে কয়েক বছর ধরে নিজেদের হোম সিরিজ আয়োজন করে আসছে আফগানিস্তান। এবারই প্রথম ভারতের বিপক্ষে তাদের অ্যাওয়ে সিরিজ হওয়ার কথা ছিল দিল্লিতে।তবে সূচি সমন্বয়ের জন্য আফগানিস্তান সিরিজ পিছিয়ে দেওয়া হতে পারে। আবার বিকল্প হিসেবে একই সময়ে দুই দলকে খেলানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।বাংলাদেশ-ভারত সিরিজের বিষয়টি চূড়ান্ত হলে আগামী মাসের ক্রিকেট সূচিতে বড় পরিবর্তন আসতে পারে।

সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত সিরিজের সম্ভাবনা, পিছিয়ে যাচ্ছে আফগানিস্তান সফর