স্বস্তির সকাল ঢাকা, দূষণের তালিকায় পিছিয়েছে ঢাকা
দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভোগা রাজধানী ঢাকার বাসিন্দাদের জন্য আজ কিছুটা স্বস্তির খবর। বৃহস্পতিবার সকালে ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ৪৬তম। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স বা এ কিউ আই স্কোর ছিল ৫৮।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে বায়ুর মানকে ‘মাঝারি বা সহনীয়’ আর ও পড়ুন , গুলশান ২৬-এ কথিত গেস্ট হাউস সিন্ডিকেটের রহস্যহিসেবে ধরা হয়। অর্থাৎ আজকের বাতাস সাধারণ মানুষের জন্য তুলনামূলকভাবে গ্রহণযোগ্য।অন্যদিকে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৯৫। দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, আর তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর।বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় বায়ুর মান আজ তুলনামূলক ভালো থাকলেও দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পদক্ষেপ জরুরি। নগরায়ন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং শিল্পকারখানার নির্গমন এখনও রাজধানীর বায়ুদূষণের প্রধান কারণ।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।