ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মালবোঝাই পিকআপের চালক ও হেলপার। সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান চালক সুজন (৩৭)। গুরুতর আহত হেলপার ইছারুলকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।সোমবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, আরো পড়ুন , হাতীবান্ধায় নির্বাচনী গাড়িবহরে হামলায় ৪ জন আহত যশোর থেকে কাঁচামাল নিয়ে ঢাকামুখী পিকআপটি (ঢাকা মেট্রো ড-১১ ৬০৭২) নিমতলা আন্ডারপাস অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হসেন জানান, ঘটনাস্থলেই চালক সুজন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় তাকে মৃত ঘোষণা করেন।নিহত সুজন যশোর জেলার রাজারহাট, কতোয়ালী উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে।