কক্সবাজারে নিজেই গাড়ির স্টিয়ারিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার সফরে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয়রা। বিমানবন্দরে অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে কর্মসূচিস্থলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি নিজেই গাড়ির স্টিয়ারিং ধরেন এবং পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দেন।আরও পড়ুন, নবগঠিত যুবদলের পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন, জিয়া-খালেদা জিয়ার সমাধিতেএ সময় তার পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগ বিমানবন্দর এলাকায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে পাতলী খাল পুনঃখনন উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশ।