গংগাচড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গংগাচড়া উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), গংগাচড়ার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ (গংগাচড়া) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গংগাচড়া উপজেলা সহকারী ভুমি কমিশনার হামিদুল ইসলাম, গংগাচড়া বিএনপি'র সভাপতি মোঃ চাঁদ সরকার, এ সময় আরো উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা জামায়াতে আমির নায়েবুজজামান নায়েব, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, গংগাচড়া ওসি তদন্ত মোঃ আবু হানিফ, পল্লী অফিসার হাসানুজ্জামান , উপজেলা স্বাস্থ্য কর্মকতা আবুল বাসার, আরও পড়ুন, নওগাঁয় মাদকাসক্ত ছেলের হামলায় বাবার মৃত্যু, পলাতক অভিযুক্তউপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্য, সমবায় সংগঠক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে পল্লী উন্নয়নের গুরুত্ব অপরিসীম। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামাঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।