দৈনিক সংবাদ দিগন্ত

মহেশপুরে তেলবাহী ট্রাকে কেড়ে নিল মায়ের প্রান, আশঙ্কাজনক অবস্থায় ছেলে

ঝিনাইদাহের মহেশপুরে তেলবাহী ট্রাকের চাপায় ফুলঝুরি খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে মহেশপুর উপজেলার খালিশপুর কোল্ড স্টোর কারখানার পাশে এই দুর্ঘটনাটি ঘটেছে। আরও পড়ুন, ফারুক কোচিং হোমের এক যুগ পূর্তি উপলক্ষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনিহত ফুলঝুরি খাতুন মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী ও আহত ছেলে লাভলুর হোসেন (১৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছেলে লাভলুর সঙ্গে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফুলঝুরি খাতুন। পরে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই এই নারীর মৃত্যু হয়। আরও পড়ুন, রংপুরের গংগাচড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রীগুরুতর আহত লাভলুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনাকবিলত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালাতক থাকলেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

মহেশপুরে তেলবাহী ট্রাকে কেড়ে নিল মায়ের প্রান, আশঙ্কাজনক অবস্থায় ছেলে