দৈনিক সংবাদ দিগন্ত

পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে পার্বতীপুর উন্নয়ন পরিষদের সহযোগিতায় দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।  বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়।আরও পড়ুন, ঘরমুখো মানুষের চাপ ঢাকা-টাঙ্গাইল সড়কে দীর্ঘ যানজটপার্বতীপুর উন্নয়ন পরিষদের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মো. শাহীদুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাফিউর রহমান চৌধুরী, সহকারি ক্যাশিয়ার মোস্তফা প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক সিহাব চৌধুরী প্রমুখ। এসময় উন্নয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনাায় ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আরশাদ আলী।আরও পড়ুন, পলাশে যুবদল নেতার ঈদ উপহার পেলেন দুই সহস্রাধিক পরিবারঅনুষ্ঠানের শুরুতেই কোরআন তেওয়ায়াত করেন পার্বতীপুর জামে মসজিদের মুয়াজ্জিন আশরাফুল ইসলাম। উল্লেখ্য; পার্বতীপুর উন্নয়ন পরিষদ কর্তৃক মোট ৫৪ জনের মধ্যে ৪৭ জনকে নগদ অর্থ, ৪ জনকে ছাগল ও ১ জনকে সেলাই মেশিন দেয়া হয়। 

পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ