ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও পড়ুন, কমিটি ঘোষণার পরপরই ভাঙন এনসিপিতে: ২২ নেতা একযোগে সরে দাঁড়ালেনশুক্রবার ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লাখো মানুষ গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চে অংশ নেন।আরও পড়ুন, এনসিপি চট্টগ্রাম কমিটিতে অসন্তোষ, গণপদত্যাগের হুঁশিয়ারিতার দাবি, ভারত ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু করলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ পরিবেশগত ও প্রাকৃতিক সংকট সৃষ্টি হয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। পরবর্তীতে সেটি স্থায়ীভাবে চালু থাকায় দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে।আরও পড়ুন, স্থানীয় সরকার নির্বাচনেও বড় জয়ের লক্ষ্য বিএনপিরতিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুলের ভাষ্য, ফারাক্কা দিবস আজও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে রয়েছে।