পঞ্চগড়ের বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর ঈদ উপহার পেল ৩শত অসহায় পরিবার
পঞ্চগড়ের বোদা পৌর এলাকার ১নং ওয়ার্ডের ৩শত অসহায় পরিবারে মাঝে পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। বুধবার সকালে উপজেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানার তত্বাবধানে নাজির পাড়া এলাকায় এ সকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদের উপহার হিসেবে সেমাই, চিনি ও গুড়োদুধ বিতরণ করেন।আরো পড়ুন , এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার এ সময় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শহিদ গোলাম কিবরিয়া সেলিম, সাবেক শিক্ষক খোকা, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সালাউদ্দীন আহাম্মেদ, ব্যবসায়ী আলম হোসেন, সাহাদাত হোসেন প্রধান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মামুনুর রশিদ দুলু, যুবদল নেতা জুয়েল ও উপজেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা উপস্থিত ছিলেন। উপজেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা বলেন, সবার মাঝে ঈদের আনন্দ বয়ে আনতেই পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যেগে অসহায় মানুষদের মাঝে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হলো।