বন্ধ পাট–বস্ত্র কারখানা চালুর উদ্যোগ, প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা
দেশের বন্ধ হয়ে যাওয়া বস্ত্র ও পাট শিল্প পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে সরকার।এ লক্ষ্যে সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনায় বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আর ও পড়ুন , নতুন পোশাক বাদ, পুরোনো ইউনিফর্মেই ফিরছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রীএছাড়া শিল্প খাতে দীর্ঘদিন ধরে চলমান সংকট কাটিয়ে ওঠার জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে বস্ত্র, পাট ও বাণিজ্য খাতের সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সরকারি সূত্র জানায়, বৈঠকে বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করার বাস্তবসম্মত রোডম্যাপ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।